রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে শিগগিরই বৈঠক করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ও পারমাণবিক অস্ত্র নির্মূলে কাজ করতে তিনি দ্রুত পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিস্তারিত
ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পেয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি। চিঠি পাওয়ার পর জাতিসংঘের পক্ষ থেকে গত বৃহস্পতিবার জানানো হয়, যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিশ অনুযায়ী, দেশটি ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও ছাড়বে। বিস্তারিত
দেশের স্টার্টআপ খাতে গত এক দশকে প্রায় ৯৮৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে। দেশীয় মুদ্রায় যা সাড়ে ১১ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। করোনাকালে পরপর দুই বছর এ খাতের বিনিয়োগে বেশ উঠতি প্রবণতা দেখা যায়। তবে পরের বছরগুলোয় ধারাবাহিকভাবে তা কমে এসেছে। এমন পরিস্থিতিতে স্টার্টআপে বিনিয়োগ আকর্ষণে দেশের আর্থিক নীতি সহজ করার তাগিদ দিয়েছেন এ খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিস্তারিত
যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নথিপত্রে সাখাওয়াত কে টেলিকম নামের (পরে ইন্টারন্যাশনাল ভয়েস টেল লিমিটেড নামকরণ হয়) একটি ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ কোম্পানির অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। বিস্তারিত
ধর্মনিরপেক্ষ না হলে একটা রাষ্ট্র কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে—এই প্রশ্ন তুলে অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে রাষ্ট্র, জাতি, ধর্ম, লিঙ্গ—এসব বিষয়ে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে। রাষ্ট্র সবাইকে সমান অধিকার ও সুযোগ দেবে। বিস্তারিত
স্পিচ অফেন্স–সম্পর্কিত মামলা প্রত্যাহারের বিষয়ে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে করা ৩২২টি স্পিচ অফেন্স–সম্পর্কিত মামলার বিচার চলছে। এগুলো প্রত্যাহার করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে। ৩২২টি মামলার মধ্যে সরকারি কৌঁসুলির মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তাঁরা আশা করছেন, দুই সপ্তাহের মধ্যে এ–সংক্রান্ত যতগুলো মামলা আছে সব প্রত্যাহার করা হবে। বিস্তারিত
ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের ধারাবাহিকতায় সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। বিস্তারিত
সিলেকশন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান, হাফেজ ক্বারী আবু রায়হান, হাফেজ ক্বারী নুরুজ্জামানসহ আরও অনেকে। বিস্তারিত
এতে বলা হয়েছে, গত শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়ে প্রবেশাধিকার বাতিল করেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হলে পেশাদার সাংবাদিকদের তথ্য প্রাপ্তি বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে ডিআরইউ। বিস্তারিত
এতে বলা হয়, সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে সাময়িক স্থগিতাদেশের বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা আশা করি, প্রশাসন নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য প্রবেশাধিকার বজায় রাখার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে। এ ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। বিস্তারিত